পদ্ম বেয়ে উঠতে পছন্দ করে। আরো ছোট বয়সে সে তার নানার সিঁড়ি (মানে মই) বেয়ে উঠেছে। সে ছবি আছে নানার ফোনে। বোধহয়। আরেক পোস্টে পদ্মর ক্লাইম্বিং কোর্সের কথা লিখেছি। শেষ যেদিন বাসায় গেছি সেদিনও পদ্মর সাথে সিঁড়ি বেয়ে উঠেছি। বাবার সাথে বাইরে গেলেই পদ্ম কাঁধে উঠে থাকে। বাবার কোলে পদ্মর বেশি আরাম হয়না। কিন্তু কাঁধে-পিঠে অন্য গল্প।
একদিন আমরা পাহাড়ে উঠবো। প্রথমে ছোট পাহাড়, মানে রাঙামাটি-বান্দরবান। তারপর দার্জিলিং-নেপাল আর বড় পাহাড়। বিয়ের আগে পদ্মর মায়ের সাথে বান্দরবান গিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি। পদ্মর বই আছে, পাহাড়ওয়ালা। বিশাল পাহাড়ে বিশাল বাড়ি, তাতে থাকে বিশাল দৈত্য।