পদ্মর নানী বাড়িই ওর গ্রামের বাড়ি। মুন্সীগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলা, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ, রাঢ়িখাল গ্রাম। বাড়ির পেছনে মস্ত দিঘী, পাশে দারোগা বাড়ি, মিঞা বাড়ি ইত্যাদি। লেখক হুমায়ুন আজাদ আর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের বাড়িও কাছে পিঠেই। বড় বাজার চাইলে আছে ভাগ্যকূল বাজার, পদ্মার পাড়ে। পদ্মর নানীর (পদ্ম বলে নিন্না) মা, মানে পদ্মর বড় মা ওকেই ডাকে “পদ্মা” বলে।
এই গ্রামই থাকে নাহিদ সহ আরো বাচ্চারা। গ্রামে গেলেই পদ্ম তাদের সাথে ফুটবল খেলে, ডাল ধরে ঝোলার চেষ্টা করে, গরু ছাগলের পেছনে পেছনে হাঁটে, খড়ের গাদায় গড়ায়। চারিদিকে পুকুর আর পানি। খুব সাবধানে থাকতে হয়। অনেক রান্না-বান্না খাওয়া-দাওয়ার আয়োজন চারিদিকে।
আমার বাড়ি বরিশাল। একদিন পদ্মকে নিয়ে যাবো। গ্রিন লাইনের কাটামারান করে যাবো, দ্বীপরাজ বা সাগর ১৭ বা ঐরকম কোনো মস্ত জাহাজে ফিরে আসবো। একটা বাইনোকুলার লাগবে। বরিশালের কাঠের বাড়ি দেখাবো, বিবির পুকুর, অক্সফোর্ড মিশন, বরিশাল মেডিকেল। কবে যাবো?