Showing posts with label Babadream. Show all posts
Showing posts with label Babadream. Show all posts

পদ্মর সাথে যা যা করা কথা ভাবি


  1. বাড়ির বাইরে সাইকেল চালানো, রাস্তায়, মাঠে
  2. আবার সমুদ্রে যাওয়া, আরো বেশি দিনের জন্যে
  3. পাহাড়ে যাওয়া, প্রথমে নিচু পাহাড়ে, তারপর উঁচু
  4. খুব বড় লেগো সেট নিয়ে বিশাল একটা শহর বানানো
  5. ম্যাজিক শো দেখা, নিজেরাও ম্যাজিক শেখা
  6. হুলা নাচ করা, খুব রঙিন হুলা হুপ নিয়ে
  7. ডিস্কো লাইট লাগিয়ে নিজেরা নিজেরা নাচা, মা সাথে থাকলে আরো ভালো
  8. সুইমিং পুলে সাঁতরানো
  9. খুব বড় আর পুরনো মন্দির দেখা
  10. নৌকায় বেড়ানো
  11. সিনেমা দেখা, ২ডি, ৩ডি, ৪ডি
  12. দূরবীন দিয়ে চাঁদ-তারা দেখা
  13. মস্ত একটা মেলায় যাওয়া, না অনেক মেলায় যাওয়া
  14. আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাওয়া, আউটডোর পার্লার হলে আরো ভালো
  15. ট্রেনে চড়া, পারলে প্যালেস অন হুইলসে
  16. একটা দেয়াল দু’জনে মিলে ইচ্ছামতো রং করা
  17. ঘরে ক্লাইম্বিং ওয়াল বানানো, আর মাঙ্কি ল্যাডার
  18. প্লেনে চড়া, বেশি লম্বা ফ্লাইট না, মুভিওয়ালা প্লেন
  19. সিল্ক রোড যাওয়া
  20. গোয়া যাওয়া
  21. খুব উঁচু একটা নাগরদোলায় চড়া
  22. সিওয়ার্ল্ড জাতীয় কোথাও যাওয়া, শার্ক আর অক্টোপাস দেখতে
  23. আবার চিড়িয়াখানায় যাওয়া
  24. সাফারি পার্কে যাওয়া
  25. হ্যালুইন পার্টি করা
  26. ফুল বাগান করা
  27. ঢোল বাজানো
...ইত্যাদি