উত্তরায় গিয়ে এছাড়াও আমরা নিয়মিত শুনেছি লায়ন স্লিপস টুনাইট, ড্যান্সিং কুইন, ব্রাউন গার্ল্ ইন দা রিং, এভরিথিংস গনা বি অলরাইট... এমনি সব গান। আর ঘুমের সময়ে বাবা-মা মিলে গাইতাম ফুলে ফুলে ঢলে ঢলে, নয়তো এবিসিডি গান। গান পদ্ম খুব নিয়মিত শুনতে পায়নি, ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। এখন তার প্রিয় গান লেট ইট গো, ফ্রোজেন-এর গান।
এছাড়া দুই থেকে চার বছর বয়স পর্য্ন্ত পদ্মর এবং আমাদেরও প্রধান বিনোদন ছিলো স্মার্ফ্স দেখা। পুরো ৯ সিজন আমাদের কাছে ছিলো। সেই হার্ড্র ড্রাইভটাও হারিয়ে গেছে।