পদ্মর সাথে যা যা করা কথা ভাবি
- বাড়ির বাইরে সাইকেল চালানো, রাস্তায়, মাঠে
- আবার সমুদ্রে যাওয়া, আরো বেশি দিনের জন্যে
- পাহাড়ে যাওয়া, প্রথমে নিচু পাহাড়ে, তারপর উঁচু
- খুব বড় লেগো সেট নিয়ে বিশাল একটা শহর বানানো
- ম্যাজিক শো দেখা, নিজেরাও ম্যাজিক শেখা
- হুলা নাচ করা, খুব রঙিন হুলা হুপ নিয়ে
- ডিস্কো লাইট লাগিয়ে নিজেরা নিজেরা নাচা, মা সাথে থাকলে আরো ভালো
- সুইমিং পুলে সাঁতরানো
- খুব বড় আর পুরনো মন্দির দেখা
- নৌকায় বেড়ানো
- সিনেমা দেখা, ২ডি, ৩ডি, ৪ডি
- দূরবীন দিয়ে চাঁদ-তারা দেখা
- মস্ত একটা মেলায় যাওয়া, না অনেক মেলায় যাওয়া
- আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাওয়া, আউটডোর পার্লার হলে আরো ভালো
- ট্রেনে চড়া, পারলে প্যালেস অন হুইলসে
- একটা দেয়াল দু’জনে মিলে ইচ্ছামতো রং করা
- ঘরে ক্লাইম্বিং ওয়াল বানানো, আর মাঙ্কি ল্যাডার
- প্লেনে চড়া, বেশি লম্বা ফ্লাইট না, মুভিওয়ালা প্লেন
- সিল্ক রোড যাওয়া
- গোয়া যাওয়া
- খুব উঁচু একটা নাগরদোলায় চড়া
- সিওয়ার্ল্ড জাতীয় কোথাও যাওয়া, শার্ক আর অক্টোপাস দেখতে
- আবার চিড়িয়াখানায় যাওয়া
- সাফারি পার্কে যাওয়া
- হ্যালুইন পার্টি করা
- ফুল বাগান করা
- ঢোল বাজানো
...ইত্যাদি