আমি তো পদ্মর সাথে থাকি না, তাই পদ্ম আমার সাথে ফোনে কথা বলে, ভাইবারে ভিডিও কল করে। আর মাঝে মাঝে স্টিকার পাঠায়। বলে, “বাবা, আমি তোমাকে স্টিকার পাঠাবো, তুমি আমাকে স্টিকার পাঠাবে।” পদ্ম লিখতে পারে না। ওর বয়স পাঁচ বছর। কিন্তু সে স্টিকার দিয়ে বলতে পারে সে কি বলতে চায়। একদিন পদ্মর মা আমাকে ফোনেই গালাগাল করার পর পদ্ম রাগ করে আমাকে বললো, “পচা বাবা।” তারপর মুছে ফেললো সেদিন যতগুলো স্টিকার পাঠিয়েছিলো তার সব। এখন পদ্মর মা বলেছে পদ্ম আর আমাকে কল করবে না।