পদ্মর নানি চারটা গোলাপ চারা নিয়ে এসেছে টবের মধ্যে। পদ্মর তখন ১ বছর ৮ মাস বয়স। চারটা গাছের মধ্যে ১টা হাইব্রিড, আরো ২টায় ফুল আছে, একটায় ফুল নাই।
পদ্ম সবকয়টা ফুল শুঁকে দেখে। হাইব্রিড শুঁকে মাথা নাড়ে - “সুন্দর, সুন্দর।” ফুুল ছাড়া গাছ দেখে মেজাজ খারাপ হয়ে যায় পদ্মর। প্রথমেই বকা - “ফুল নাই কেন? ফুল নাই কেন? কামড়ে দেবো।” তারপর ঠাস করে একটা চড় গাছের পাতায়।
পদ্মর মা বলে - “আহা, মারলে ব্যাথা পায় না?” পদ্ম একটু ভাবে, তারপর গাছের গায়ে হাত বুলিয়ে দেয় - “সরি। আদর আদর।”