বাসায় আসো

পদ্ম মাঝে মাঝে ফোন কল করে বলে - “তাড়াতাড়ি বাসায় আসো।”

একটা সময়, ওর তখন তিন বছর বয়স, পদ্ম ঘুমিয়ে যেতো ৮টা সাড়ে-৮টায়। আমি ৮টার মধ্যে বাসায় না পৌঁছতে পারলে কি যে রাগ করতো। আমার সঙ্গে কথাই বলতে রাজি হতো না - “চলে যাও। চলে যাও।” আধাঘন্টা বাবার সঙ্গে খেলা না করে ঘুমোতে হবে এমন ব্যাপারটা মানতেই পারতো না পদ্ম। তাই এতো রাগ। কি যে অসহায় লাগতো।